Bangladesh Astronomy Research Center আয়োজিত Live Astro Talk এর পর্ব – ৪ এ স্বাগতম।
আমাদের অনেকের মনে অনেক ধরণের প্রশ্ন জাগে যে কীভাবে আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কেই বা এই প্রসারণে সাহায্য করছে ইত্যাদি নানাবিধ প্রশ্ন। ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারের নাম আমরা অনেকেই শুনেছি কিন্তু হয়তো অনেকেই তা পরিষ্কার ভাবে জানিনা কিংবা অনেকের মাঝে রয়েছে ভুল ধারণা। আর তাই আপনাদের এই ধারনা কে পরিষ্কার করার জন্য আমরা এবারের পর্বে নিয়ে এসেছি এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারের উপর বিশদ আলোচনা। আর এই আলোচনা করবেন আমাদের সবার প্রিয় বিজ্ঞান লেখক, সহ-সম্পাদক বিজ্ঞানচিন্তা “আব্দুল গাফফার রনি” ভাই।
টপিকঃ “ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার”
তারিখঃ ১৫ই জুলাই, ২০২০
সময়ঃ রাত ৯টা
উপস্থাপকঃ হাসিবুল হোসেন রিফাত
অতিথিঃ আব্দুল গাফফার রনি
বিজ্ঞান লেখক, সহ-সম্পাদক “বিজ্ঞানচিন্তা”